Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শিবগঞ্জে যৌথ অভিযানে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

বিশেষ প্রতিনিধি :- 3 arrested with fake notes worth Tk 5 lakh 93 thousand

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) যৌথ অভিযানে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

​ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি মুকিম মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিপিএসসি (এসআরবি-৫, রাজশাহী) ও সিপিসি-১ (এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ)-এর একটি যৌথ দল।

​গ্রেফতারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মোঃ মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইউসুফ আলী (৫০)।

​এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে যে, মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে কতিপয় ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ওই দোকানে অভিযান চালায় যৌথ দল। সেখান থেকে আসামিদের গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার সমমানের জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, ৩টি মোবাইল ফোন, ২টি এটিএম কার্ড এবং ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়।

​অভিযান শেষে গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাসী, অপরাধী চক্র ও জাল টাকা কারবারিদের বিরুদ্ধে তাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news