
নওগাঁর নিয়ামতপুরে দুইদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৪ অক্টোবর ) বিকালে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ভাবিচা জাবড়ীপাড়া সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা পটল সরেন এর স্মৃতি স্মরণে ভাবিচা জাবড়ীপাড়া ভাবুক যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় তালটিপাড়া একাদশ ১-০ গোলে দীঘলডাঙ্গা একাদশকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিয়া মোঃ মামুনুর রশিদ । সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শিবলাল চঁড়ে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহসভাপতি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রচারণা সম্পাদক শফিকুল ইসলাম, ভাবিচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (আমিন), বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা (লিটন), টুর্নামেন্ট পরিচালনা কমিটির
সহ-সভাপতি পলাশ চঁড়ে প্রমুখ। শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।