বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো হা-ডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলায় খিরশিন ফকিরপাড়া, রনি একাদশকে ৫১-৩৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার দিনব্যাপি খিরশিন ফকিরপাড়া আমবাগানের মধ্যে হড়গ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড খিরশিন ফকিরপাড়া যুব সংঘের আয়োজনে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলার জাতীয় এই হা-ডুডু খেলাকে আরো জনপ্রিয় করে তোলা হবে। বর্তমান সরকার যুবসমাজসহ সকল শ্রেণি পেশার মানুষকে খেলার মাঠে নিয়ে আসার জন্য কাজ করছে। যারা এই সমস্ত খেলাধুলার মধ্যে আছে তাদেরকে প্রেট্টোনাইস করছে। অলিম্পিক এসোসিয়েশনের সদস্য জামান মারা গেছেন। তিনি একজন ক্রীড়া সংগঠকও ছিলেন। জাফর ইমাম এর পরেই তার স্থান ছিলো বলে তিনি উল্লেখ করেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। ক্রীড়া সংগঠকসহ খেলোয়ারদেরকে সুসংঘঠিত করে মাঠে নিয়ে আসা হবে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি ক্রিকেট খেলা ভালবাসলেও তিনি অন্যান্য খেলারও পৃষ্ঠাপোষকতা করেছেন। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। ইতোমধ্যে নতুনকুড়ির মাধ্যমে ১২লক্ষ ছেলে-মেয়েকে মাঠে নিয়ে এসেছিলো। সরকার খেলা ও সাংস্কৃতিক একটিভিটিসকে বাধ্যতামূলক করছেন। ভালমানের কোন খেলোয়ার আর বেকার থাকবেনা। ভালমানের প্রতিটি খেলোয়াকে সরকারী ভাবে সম্মানী প্রদানসহ বিভিন্নভাবে চাকরীতে অন্তর্ভূক্ত করা হবে বলে জানান তিনি। সেইসাথে জাতীয় এই খেলাকে আরো জনপ্রিয় করতে সরকারের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন তিনি। বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে কাপসহ নগদ অর্থ প্রদান করেন।
আলহাজ্ব কামাল হোসেন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নান, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, সমাজ সেবক সাদেক আলী, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ, পবা উপজেলা যুবদলের সদস্য রবিউল ইসলাম আওয়াল, হড়গ্রাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপালী বেগম, দামকুড়া ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সেরাজুল ইসলাম বাঘু, সংরক্ষিত আসনের সদস্য আতেরা খাতুন ও সমাজসেবীকা মৌসুমীসহ অত্র এলাকার অন্যান্য শুধিজন।
সার্বিক তত্বাবধানে ছিলেন নজরুল ইসলাম, সাগর আলী। সঞ্চলনায় ছিলেন আব্দুল জাব্বার, জাবেদ আলী, পারভেজ আলী ও আশিক রেজা।