Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পরীমনির জন্য কার স্বামী বিমানে শিউলি ফুল পাঠালেন

অনলাইন ডেস্ক Actress Parimoni

চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়েছে শিউলি ফুল। উদ্দেশ্য চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের আয়োজনকে বিশেষ করে তোলা। কে সেই ব্যক্তি, যিনি এত আয়োজন করে ফুল পাঠিয়েছেন, তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিয়ে মজার ছলে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা, পরিচালক ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

এই তারকার ভাষায়, পরীমনিকে ঘিরে এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের অনেকেই হয়তো দুশ্চিন্তায় আছেন। তাদের মনে প্রশ্ন, কোন ব্যক্তি পরীমনির জন্য এত শিউলি ফুল পাঠালেন? 


তবে রসিকতার ছলে জয় জানিয়েছেন, তিনি চান ওই ব্যক্তি যেন ধরা না পড়েন।

ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘আমার কাছে কেন যেন মনে হয় পরীমনি এ সময়ের অন্যতম এক নায়িকা, যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান এবং তাদের সম্মান দেখান। কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য না কিংবা কাভারেজের জন্য না, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য।’ 

পরীমনির প্রশংসা করে জয় আরও লেখেন, ‘সে নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চিনে না এই দেশে এমন কেউ নাই। তার জন্য শুভকামনা।’

এরপরই শিউলি ফুল পাঠানো ব্যক্তিকে নিয়ে রসিকতা করেন জয়। তিনি লেখেন, ‘কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দিবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক।’



নিজের অভিজ্ঞতার কথা টেনে জয় আরও লেখেন, ‘এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।’

গতকাল শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজন করেন তিনি।


এবারের জন্মদিনের সাজসজ্জায় বিশেষ গুরুত্ব পেয়েছে শিউলি ফুল। রেস্তোরাঁর সিঁড়ি সাজানো হয় এই ফুল দিয়ে। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন পরীমনি। আয়োজনের সাজসজ্জা থেকে শুরু করে তার পোশাক- সবকিছুতেই ছিল শিউলির ছোঁয়া।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news