Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাংলাদেশে ৩শ' জন সদস্য সক্রিয়, হেফাজতে ৯০টি আগ্নেয়াস্ত্র

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ইসলামী মাহাজ প্রধানের স্বীকারোক্তি Confession of the head of the Islamic Hajj

রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ইসলামী মাহাজ প্রধান আটক হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদে এপিবিএন অভিযান চালিয়ে তাকে আটক করেছে।

বিজয় বাংলা নিউজকে এপিবিএন জানিয়েছে, কক্সবাজারের উখিয়ার পালংখালীর পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯ এর ব্লক-সি/৫ এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ইসলামী মাহাজ দলের প্রধান এফডিএমএন সদস্য আইয়ুবের পুত্র মোঃ রফিক (৪০) তার দলের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছে। উক্ত সংবাদে রাতে ৮ এপিবিএন এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর নির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিঃ) সঞ্জয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এফডিএমএন ক্যাম্প-৯ এর ব্লক-সি/৫ এলাকায় রফিক এর শেডের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটক পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ইসলামী মাহাজ দলের প্রধান। তার অধীনে বাংলাদেশের মধ্যে অনুমান ৩০০ জন সদস্য এবং মিয়ানমারের মধ্যে অনুমান ৪০০ জন সদস্য আছে। তার ও তার দলের সদস্যদের হেফাজতে ৯০টি আগ্নেয়াস্ত্র আছে। যেগুলি মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে তাদের হেফাজতে থাকার কথা স্বীকার করলেও বাংলাদেশের সদস্যদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে একেক সময় একেক রকম কথা বলে। উক্ত আসামি একজন দুর্ধর্ষ সশস্ত্র সন্ত্রাসী। সে তার দলীয় লোকজন নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে সন্ত্রাসী কর্মকান্ড, অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদক ক্রয়-বিক্রয়, ভয়ভীতি প্রদর্শন, গুম করে বেড়ায় মর্মে জনশ্রুতি আছে। যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উখিয়া থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম বলেন, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে অভিযান চালিয়ে 'ইসলামী মাহাজ' দলের প্রধান রফিককে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news