Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ অক্টোবর ২০২৬ | ১২:২২ অপরাহ্ন

শিউলি ঝরে দূর্বা ঘাসে

অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬

শিউলি-মালা

বিলকিস নাহার মিতু


শিউলি ঝরে দূর্বা ঘাসে

কিংবা ঘরের চালে,

শুভ্র শিউলি থোকা থোকা

ফুটছে গাছের ডালে।

কমলা বোঁটায় তারার মতো

শিউলি ফুটে আছে,

মিষ্টি গন্ধে ভ্রমরেরা তাই

আসে ফুলের কাছে।


মালা গাঁথতে নববধূ আজ

সুঁই-সুতা নেয় হাতে,

বরের জন্য মন দিয়ে সে

শিউলি-মালা গাঁথে।

--সংগৃহীত ছবি