Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শিউলি ঝরে দূর্বা ঘাসে

অনলাইন ডেস্ক The dew falls on the grass

শিউলি-মালা

বিলকিস নাহার মিতু


শিউলি ঝরে দূর্বা ঘাসে

কিংবা ঘরের চালে,

শুভ্র শিউলি থোকা থোকা

ফুটছে গাছের ডালে।

কমলা বোঁটায় তারার মতো

শিউলি ফুটে আছে,

মিষ্টি গন্ধে ভ্রমরেরা তাই

আসে ফুলের কাছে।


মালা গাঁথতে নববধূ আজ

সুঁই-সুতা নেয় হাতে,

বরের জন্য মন দিয়ে সে

শিউলি-মালা গাঁথে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news