Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ অক্টোবর ২০২৬
০২:৪৬ অপরাহ্ন

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Said is the president of the Document Writers' Association, Dwijendranath is the general secretary

উৎসবমুখর পরিবেশে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাইদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্বিজেন্দ্রনাথ দাস। গতকাল সোমবার (২৬ অক্টোবর) দিনভর আলোচনা শেষে বিকেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  নির্বাচনে মোট ১১৯ জন ভোটারের মধ্যে ১০৯জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১০৯ ভোটের মধ্যে নির্বাচনে ৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাইদ। 

এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং ৫জন সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত সদস্যদের সমন্বয়ের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাস।


নির্বাচনে প্রধান নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র দলিল লেখক ইমাম হোসেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news