রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর একটি অপারেশন দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আরএসবি সদস্যরা।
এসআরবি-৫, এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা কররা সময়
টনি মেম্বারের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে ঝোপের কাছে ২ কেজি হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এসময়
উদ্ধারকৃত হেরোইনের কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে তা জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয় এবং জব্দ করা হেরোইন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় কোনো আসামি কিংবা হেরোইনের মালিকের পরিচয় পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্যের উৎস, মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।