Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১০:৪২ পূর্বাহ্ন

গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন

অনলাইনে ডেস্ক: ২৩ ডিসেম্বর ২০২৩

গুলিস্তান টোল প্লাজার পাশে সময় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ওই খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।