Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

অনলাইন ডেস্ক Asia Cup Archery

ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ আরচারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের কম্পাউন্ড নারী দল। বুধবার এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন বাংলাদেশের তিন আরচার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

শুরু থেকেই ফাইনালে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকে স্বর্ণপদক নিশ্চিত করেন তারা।

প্রথম রাউন্ডে বাংলাদেশ সংগ্রহ করে ৫৭ পয়েন্ট, কাজাখস্তানের পয়েন্ট ছিল ৫৫। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আরও ভালো করে ৫৭ পয়েন্ট পেলেও কাজাখস্তান পায় ৫২। তৃতীয় রাউন্ডে বাংলাদেশের আরচাররা ৫৮ পয়েন্ট অর্জন করেন, বিপরীতে কাজাখস্তানের সংগ্রহ ৫৬।

শেষ রাউন্ডে ৫৮ পয়েন্ট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। কাজাখস্তান শেষ রাউন্ডে সংগ্রহ করে ৫৭ পয়েন্ট।

চার রাউন্ড মিলিয়ে বাংলাদেশের মোট সংগ্রহ ২৩০ পয়েন্ট, কাজাখস্তানের ২২০। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মঞ্চের সর্বোচ্চ স্থান দখল করে বাংলাদেশের নারী দল।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আরচারদের ধারাবাহিক উন্নতির আরেকটি দৃষ্টান্ত এই স্বর্ণপদক। চাপের মুখেও লক্ষ্যভেদে নির্ভুলতা, ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন বন্যা, মনি ও শ্রীপর্না।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news