Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৮ অক্টোবর ২০২৬ | ০৭:১১ অপরাহ্ন

গোদাগাড়ীতে ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ঢাকায় সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার মহিশালবাড়ী এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা গেটের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর মোঃ নুমায়ুন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক  মুজিবুর রহমান বলেন, "২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি-বৈঠার মাধ্যমে যে নির্মম ও অমানবিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়। খুনিদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।" তিনি ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে এবং দেশে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান এবং জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ।

এছাড়াও গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আমীর আলহাজ্ব আনারুল ইসলাম,সেক্রেটারী শওকত আলী ও জেলা মজলিসে শূরা সদস্য মুহাম্মদ শহীদুল্লাহসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।


ছবি