
ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই নয়, শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি ফুলকুঁড়ি আসরের কার্যক্রম আগামী দিনে আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা করি।”
প্রতিষ্ঠানবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. সালেহ হাসান নকীব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম, ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।
অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ এবং সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।