Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ অক্টোবর ২০২৬
০৫:৫২ অপরাহ্ন

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ আটক ৩, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- 3 arrested with 52 kg of marijuana, pickup seized

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।


​গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রিফাত হোসেন (৩৬), পিতা: মৃত চান মিয়া, গ্রাম: দরগা মহল্লা, থানা: সদর; মোঃ ইব্রাহিম খান (৪০), পিতা: মোহাম্মদ আনোয়ার খান, গ্রাম: প্রতাপী, থানা: কমলগঞ্জ এবং মোঃ জামাল মিয়া (২৭), পিতা: মৃত বশর মিয়া, গ্রাম: জগন্নাথপুর, থানা: সদর। তিনজনই মৌলভীবাজার জেলার বাসিন্দা।


​শনিবার (৩১ অক্টোবর) সিপিসি, এসআরবি-৫, রাজশাহী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


​বিজ্ঞপ্তিতে এসাআরবি-৫ জানায়,৩০ অক্টোবর দিবাগত রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপযোগে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে।


​অভিযানকালে নেভী-ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই ইএক্স-২ (TATA ACE EX-2) পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল দক্ষতার সঙ্গে সেটির গতিরোধ করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে এবং উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে মাদক বহনের কথা স্বীকার করলে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।


​এ সময় আসামিদের হেফাজতে থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি এবং তাদের ব্যবহার করা তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।


​এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news