Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ অক্টোবর ২০২৬
০৯:২৩ অপরাহ্ন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইমদাদুল হক বিশেষ সম্মাননায় ভূষিত

আবুল কালাম আজাদ, রাজশাহী:- Imdadul Haque

​রাজশাহীর সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেছেন রাজশাহী মডেল প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইমদাদুল হক। 

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পর্যটন নগরী কক্সবাজারে আয়োজিত ‘আনন্দ টেলিভিশন পরিবার ২০২৬ আনন্দ উৎসব বরণ’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​ইমদাদুল হক রাজশাহী মডেল প্রেস ক্লাবের সভাপতির পাশাপাশি জাতীয় দৈনিক ‘আওয়ার বাংলাদেশ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘২১’-এর সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০১৯ সালে রাজশাহী মডেল প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রতিষ্ঠাতা ও দুই মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সদস্যদের বিপুল ভোটে তিনি প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।

​পেশাগত সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য রাজশাহীতে ইমদাদুল হক সুপরিচিত। মডেল প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পথচারীদের খাবার ও ইফতার বিতরণ, সাংবাদিকদের ঈদ উপহার ও মাংস বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তিনি সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন।

​সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে ইমদাদুল হক বলেন, "এই অর্জন ও স্বীকৃতি মহান আল্লাহর অশেষ রহমত এবং প্রেস ক্লাবের সকল সহযোদ্ধার নিরলস পরিশ্রমের ফল। প্রেস ক্লাবের সদস্যরা সবসময় আমাকে নানাভাবে সহযোগিতা করে আসছেন।

​তিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর অবদানের কথা উল্লেখ করে বলেন, "তিনি শুরু থেকেই সংগঠনটিকে পরম যত্নে গড়ে তুলেছেন। তার দক্ষতা ও দূরদর্শিতা রাজশাহীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করেছে।"

​এছাড়া তিনি ক্যামেরার নেপথ্যে থাকা ও মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করা সদস্য নূরজামাল ইসলাম, ফয়সাল আহম্মেদ রাতুল, সোহাগ আলী, নাফিস, বাবর মোল্লা, ইসমাইল, মোফাজ্জল, শাহিন, মোমিন, রাজু ও হামিদসহ অন্যান্য সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news