
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
শনিবার (৩১ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। পাশাপাশি যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি ।