Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ নভেম্বর ২০২৬
১২:৩৩ অপরাহ্ন

গ্যালাক্সি এস২৬ আলট্রাকে হারালো আইফোন ১৮ প্রো ম্যাক্স

অনলাইন ডেস্ক iPhone 18 Pro Max

২০২৬ সালের সেপ্টেম্বরে নতুন আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সময় অ্যাপল দাবি করেছিল, আগের মডেলের তুলনায় এই ফোনে ব্যাটারি লাইফের সবচেয়ে বড় উন্নতি আনা হয়েছে। তবে বাস্তব পরীক্ষায় দেখা যায়, ব্যাটারি লাইফের এই বৃদ্ধি তুলনামূলকভাবে সামান্য। এবার ফোন অ্যারেনার বিশেষজ্ঞদের নতুন পরীক্ষায় দেখা গেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্সের তুলনায় আইফোন ১৮ প্রো ম্যাক্সে ব্যাটারি লাইফের বড় উন্নতি না হলেও এ ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রাকে পেছনে ফেলেছে ফোনটি।


ইউটিউবে ভিডিও চালানোর পরীক্ষায় আইফোন ১৮ প্রো ম্যাক্স টানা ১২ ঘণ্টা ৬ মিনিট চলেছে। অন্যদিকে গ্যালাক্সি এস২৬ আলট্রা চলেছে ৯ ঘণ্টা ৩৬ মিনিট। অর্থাৎ ব্যাটারি পারফরম্যান্সে দুই ফোনের মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। পরীক্ষার সময় দুটি ফোনের পর্দার উজ্জ্বলতা একই রাখা হয়েছিল এবং একই ভিডিও চালানো হয়েছিল।

ইউটিউবার মিস্টারহুজদ্যবসের করা পরীক্ষাতেও প্রায় একই ফল পাওয়া গেছে। সেখানে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স-দুটি ফোনই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলকে পেছনে ফেলেছে। অর্থাৎ আইফোন ১৮ প্রো ম্যাক্স ও গ্যালাক্সি এস২৬ আলট্রার মধ্যে কোনটি কিনবেন, তা নির্ধারণের ক্ষেত্রে ব্যাটারি লাইফই যদি প্রধান বিবেচ্য হয় এবং আপনি নিয়মিত ভিডিও দেখেন, তাহলে আইফোন ১৮ প্রো ম্যাক্স বেছে নেওয়া বেশি যুক্তিযুক্ত হতে পারে। কিন্তু দুই ফোনের ব্যাটারি লাইফে।

এই পার্থক্যের পেছনে কী কারণ রয়েছে?

গ্যালাক্সি এস২৬ আলট্রার চেয়ে বড় ব্যাটারি আইফোন ১৮ প্রো ম্যাক্সে ব্যাটারির কার্যক্ষমতা নির্ভর করে প্রসেসরের দক্ষতা ও সফটওয়্যারের অপটিমাইজেশনসহ বিভিন্ন বিষয়ের ওপর। তবে ব্যাটারির প্রকৃত ধারণক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আইফোন ১৮ প্রো ম্যাক্স এগিয়ে রয়েছে। ফোনটির ই-সিম সংস্করণে রয়েছে ৫ হাজার ৫৬৭ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (এমএএইচ) ব্যাটারি। অন্যদিকে স্যামসাংয়ের ফোনটিতে রয়েছে ৫ হাজার এমএএইচের ব্যাটারি। অর্থাৎ আইফোনটির ব্যাটারি ধারণক্ষমতা প্রায় ১০ শতাংশ বেশি।

গ্যালাক্সি এস২০ সিরিজের সঙ্গে প্রথম আলট্রা মডেল উন্মোচনের পর থেকে স্যামসাং তাদের আলট্রা সিরিজের ফোনগুলোতে মূলত ৫ হাজার এমএএইচের ব্যাটারি ব্যবহার করে আসছে। অন্যদিকে কয়েকটি ব্যতিক্রম ছাড়া অ্যাপল প্রতিটি প্রজন্মে প্রো ম্যাক্স মডেলের ব্যাটারির ধারণক্ষমতা ধীরে ধীরে বাড়িয়েছে।

সফটওয়্যার ও প্রসেসরের ওপর অ্যাপলের অধিক নিয়ন্ত্রণও ব্যাটারির কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। স্যামসাংয়ের ক্ষেত্রে বিষয়টি তুলনামূলক কঠিন, কারণ অ্যান্ড্রয়েড পরিচালনা করে গুগল। এছাড়া উত্তর আমেরিকার বাজারে গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলোতে স্যামসাং সাধারণত কোয়ালকমের চিপ ব্যবহার করে।


সূত্র: বিজিআর

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news