Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

অন্ধকার যুগের বর্বরতা কি ফিরে আসছে? শিবগঞ্জে বালুচাপা দেওয়া অবস্থায় জীবিত কন্যাশিশু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:- Baby girl rescued alive after being buried in sand in Shibganj

​এক সময় জাহেলিয়াতের অন্ধকার যুগে জীবিত কন্যাশিশুদের মাটিচাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হতো। ইতিহাসের সেই জঘন্য ও বর্বর অধ্যায়ের কথা মনে করিয়ে দিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি হৃদয়বিদারক ঘটনা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বালু ও মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​

​স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার একটি এলাকায় বালু-মাটির স্তূপের নিচে কিছু একটা নড়াচড়া করতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, সেখানে মাটির নিচে চরম অমানবিক কায়দায় একটি কন্যাশিশুকে পুঁতে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করেন। 

শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও এমন পশুবৃত্তিমূলক ঘটনায় সবাই স্তব্ধ হয়ে গেছেন।


​উদ্ধারের পরপরই শিশুটির প্রাথমিক চিকিৎসা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিষ্পাপ এই শিশুটিকে কে বা কারা, কী উদ্দেশ্যে এমন মৃত্যুঝুঁকির মধ্যে ফেলে গেছে—তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র উদ্বেগ ও নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

​

সভ্য সমাজে এ ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কুচক্রী ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 একইসঙ্গে, উদ্ধার হওয়া এই কন্যাশিশুর সুচিকিৎসা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবন সুরক্ষায় সমাজকল্যাণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news