Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক Drug recovery

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। 

মঙ্গলবার  (৩ নভেম্বর )দিবাগত  রাত পৌনে ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।

এই অভিযানে ৫৩ বোতল ইস্কাফ (কোডিনযুক্ত সিরাপ), ৩৯ বোতল উইন সেরেক্স কফ সিরাপ, ৯টি বোতল ওল্ড মঙ্ক রাম, ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিক কিংবা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে যথাযথ জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়।


 এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তি কিংবা উদ্ধারকৃত মাদক ও অ্যালকোহলের মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।


পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news