Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ নভেম্বর ২০২৬
০৫:৪২ অপরাহ্ন

রাজশাহীতে সহিংসতা ও সুরক্ষা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা সভা

ছোটন সরদার Discussion meeting with police on violence and security

রাজশাহীতে সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল চারটায় নগরীর নিমতলায় আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির আয়োজনে ‘মামা ক্যাশ-এসডব্লিউএন’ প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।

আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুইটি ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার  (এসআই) নূর মোহাম্মদ, আরএমপির গোয়েন্দা শাখার (এসআই) শিউলি খানম, পবা থানার এস আই লাকি আক্তার নিষ্কৃতি  ফাউন্ডেশনের সভাপতি এভারেস্ট হেম্ব্রম  এ ছাড়া সভায় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার সমন্বয়ক এনামুল হক।

সভায় সহিংসতা প্রতিরোধ, যৌনকর্মীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা এবং পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news