Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ নভেম্বর ২০২৬
০২:৪৩ অপরাহ্ন

সিলেটের মাঠে হৃদয়ের রেকর্ড

অনলাইন ডেস্ক Cricket

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করে ছেরেছেন তাওহিদ হৃদয়। যেখানে বাংলাদেশের ব্যাটাররা সবাই একে-একে ব্যর্থ হয়েছেন, তিনি সেখানে হাঁকালেন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক। সেই সেঞ্চুরিকে দেড়শো ছোঁয়ানোর পর তার সংগ্রহ ছাড়ালো ১৭০। আর তাতেই হলো এক দারুণ রেকর্ড।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এতদিন ছিল মাহমুদুল হাসান জয়ের দখলে। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন জয়।


শনিবার (৭ নভেম্বর) ২০২০ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের সতীর্থ জয়ের সেই রেকর্ড টপকে গেলেন হৃদয় লড়াকু এই সেঞ্চুরিতে। তৃতীয় দিনের শুরুতে যেখানে একের পর এক ব্যাটাররা বিদায় নিচ্ছিলেন। তখন তিনি একাই দায়িত্ব নেন বাংলাদেশের সংগ্রহকে সামনে আগানোর।


অপরাজিত হৃদয়ের রান এখন ১৭২। এই ইনিংসে তিনি চার মেরেছেন ১৬টি ও ছক্কা হাঁকিয়েছেন ৬টি।

মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি ভেঙে যাওয়ার পর হতাশ হয়ে পড়েন সমর্থকরা। লিটন, মিরাজরাও পারেননি সঙ্গ দিতে। কিন্তু তাকে যথাযোগ্য সঙ্গ দিয়ে শতরানের জুটি গড়ার পাশাপাশি রেকর্ড গড়তে সহায়তা করেন তাইজুল ইসলাম। দুইজনের জুটির রান এখন ১১৩।


তাইজুল অপরাজিত আছেন ২০ রানে। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯৭ রান এখনও পিছিয়ে ৫৯ রান।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news