Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ নভেম্বর ২০২৬
০১:৫৮ অপরাহ্ন

বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে দিল্লি

অনলাইন ডেস্ক দীপাবলী উৎসব Diwali festival

দীপাবলী উপলক্ষ্যে ব্যাপক আঁতশবাজি ফুটানোর পরদিন বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ রোববার সকালে সেখানকার অনেক জায়গার বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় ছিল।


সংবাদমাধ্যম দ্য উইক জানিয়েছে, জাহাঙ্গীরপুরি, পাঞ্জাবিবাগ এবং আর কে পুরমের বাতাসের মান ছিল সবচেয়ে খারাপ। অপরদিকে শহরের আশপাশের অঞ্চলের বাতাসের মানও খারাপ।


জাহাঙ্গীরপুরি, পাঞ্জাবিবাগ এবং আর কে পুরমের আরকিউআই লেভেল ৪০০-এর বেশি রেকর্ড করা হয়েছে। এরমধ্যে জাহাঙ্গীরপুরির আরকিউআই লেভেল ৪৫০-এ পৌঁছেছে।


ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, যেখানকার বাতাসের আরকিউআই ০ থেকে ৫০ সেটিকে ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০-কে ধরা হয় সন্তোষজনক। ১০১ থেকে ২০০-কে মাঝারি। ২০১ থেকে ৩০০ খারাপ। ৩০১ থেকে ৪০০-কে খুবই খারাপ। আর ৪০১ থেকে ৫০০-কে ধরা হয় অত্যন্ত খারাপ হিসেবে।


আগামী দুইদিন দিল্লির বাতাসের মান এমন থাকবে বলে সতর্কতা দিয়েছে এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম দিল্লি।


দিল্লির সুপ্রিম কোর্ট দিল্লি শহরে শুধুমাত্র সবুজ আঁতশবাজি ফোটানোর অনুমতি দিয়েছে। আদালত নির্দেশনায় বলেছেন, শুধুমাত্র ৭ ও ৮ নভেম্বর আঁতশবাজি ফোটানো যাবে, কিন্তু মধ্যরাতে তা বন্ধ রাখতে হবে। আগামীকাল ৯ নভেম্বর থেকে রাজধানীতে সবধরনের আঁতশবাজি ফোটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।


সূত্র: দ্য উইক

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news