Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ নভেম্বর ২০২৬
০৮:২০ অপরাহ্ন

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক Md. Mahfuzur Rahman Riton

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) এর একটি প্রতিনিধিদল । রবিবার (৮ নভেম্বর) বিকেলে নগর ভবনে তাঁরা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা সার্বিক কার্যক্রম বিষয়ে রাসিক প্রশাসককে অবহিত করেন।


এসময় উপস্থিত ছিলেন বিএসসিএফের প্রধান নির্বাহী নিলয় সাহা, পরিচালক (প্রশাসন) রেদোয়ান আহমেদ, সহকারী পরিচালক জুয়াইরিয়া আহমেদ, বিএসসিএফ ইয়ুথ নেটওয়ার্কের কো-অর্ডিনেটর হাসান মাহমুদ হাসিব এবং সিনিয়র অ্যাসোসিয়েট মেম্বার সৈয়দ আল হাসনাতসহ অন্যান্য সদস্যবৃন্দ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news