শ্যামা সুন্দরী কালী পূজা ও দীপাবলি উপলক্ষে ৩ কিলোমিটার আনন্দ শোভাযাত্রা।
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর ৪ নং পার্বতীপুর ইউনিয়নের শ্রীকান্দর এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে যাতাহারা বাজার, ডোবার মোর, চালডাঙ্গা মোড় হয়ে ধোবাপুকুর কালী মন্দিরে এসে শেষ হয়। পূজা অনুষ্ঠানটি ধোবাপুকুর সর্বজনীন হিন্দু আদিবাসীদের শ্মশান ও কালী মন্দির উদযাপন কমিটি আয়োজন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি ধীরেন চন্দ্র বর্মন। সে সময় ছিলেন রাধানগর ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ, আইন-শৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও বিভিন্ন গ্রাম থেকে আসা ভক্ত বিন্দুরা।