
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পরিবহন শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ‘মৃত এককালীন, কন্যাদান ও শিক্ষাভাতা’ অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালের মেইন গেটের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবহন খাতের শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্য ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জনাব মোঃ নজরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক, রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতি।
জনাব মোঃ খন্দকার আব্দুস সোবহান সুমন, সদস্য সচিব, রাজশাহী হতে বাসসমূহ এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা কমিটি।
মোঃ সম্রাট হোসেন সাগর, সদস্য, রাজশাহী হতে বাসসমূহ এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে রাজশাহী ও আশপাশের এলাকার শ্রমিক পরিবারের হাতে অনুদানের সহায়তার অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "শ্রমিকদের সার্বিক কল্যাণ ও বিপদে-আপদে পাশে দাঁড়ানোই এই ইউনিয়নের মূল লক্ষ্য। আগামীতেও সাধারণ শ্রমিকদের সুখে-দুঃখে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।"
অনুদানের অর্থ হাতে পেয়ে সাধারণ শ্রমিকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "বিপদে-আপদে যেন আমরা এভাবেই সব সময় নেতাদের পাশে পাই।"
অনুষ্ঠানে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও সাধারণ পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।