Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Motorcycle head-on collision

নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল চারটার দিকে নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন উপজেলার উপরকুড়া শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (১৮) এবং সাঙ্গইল হাই স্কুলের পিয়ন নূর ইসলাম (৫০)।


স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাঙ্গইল থেকে মামানপুরের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাঙ্গইল হাই স্কুলের পিয়ন নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।


এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news