Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজধানীতে লাভলী পরিবহনের বাসে আগুন

অনলাইন ডেস্ক Fire in Lovely Paribahan bus

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে আনে।


অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এ সময় বাসটি থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news