Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ নভেম্বর ২০২৬
০৯:২২ অপরাহ্ন

সরি না বললে কি মেরে ফেলারও হুমকি দেবেন : পরীমনি

অনলাইন ডেস্ক Actress Parimoni

গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, মধ্যরাতে তার গাড়িতেও হামলা হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানোর অভিযোগ তুলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।


ভিডিও বার্তায় পরীমনি বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে দিয়ে সরি বলাবেন, কিংবা আশা করবেন, একজন মানুষ তার ভুলের জন্য আপনাকে সরি বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে সরি বলাবেন? আপনি কি তাকে বলবেন, ‘তুমি এই কাজগুলো ভুল করেছ, তাই তোমার সরি বলা উচিত’? নাকি বলবেন, ‘তুমি সরি বলো’? আপনি আসলে কী করতে চান? একজন মানুষের গলা চেপে ধরে বলবেন, ‘তোকে মেরে ফেলব, যতক্ষণ না পর্যন্ত তুই সরি বলবি’? এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেবেন?’


নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি গালি দিয়েছি, সেটা ভুল হয়েছে। আচ্ছা, এ জন্য যদি আমি সরি বলি, তাহলে আমাকে এমন কথাও বলতে হবে যে, ‘এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে। তুমি গালিগালাজ করতে পারবে না। তুমি একজন মেয়ে মানুষ। তোমাকে এখানে ধরুক, সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এ নিয়ে কথা বলতে পারবে না। তোমাকে সরি বলতে হবে।’ কিন্তু আপনারা আসলে কী করছেন? নিজেদের ইগো থেকে রাস্তায় নেমে আন্দোলন করছেন।’


কাজ নিয়ে কতটা ব্যস্ত পরীমনি?


তিনি বলেন, ‘আমাকে যে অপদস্থ করলেন, সে জন্য কি সরি বলবেন? তাহলে আপনাদের ভাষার কী হবে? আমাকে গালি দিলেন কেন? এই রাইটসটা আসলে আপনাদের কে দিয়েছে? আপনারা আমার কাজগুলো নষ্ট করছেন, ব্র্যান্ড মালিকদের হুমকি দিচ্ছেন, তাকে কাজে নেওয়া যাবে না। তাহলে আপনারা সেখানে একধরনের মব তৈরি করছেন। পরীমনিকে বয়কট করা হবে এমন প্রচারণা চালাচ্ছেন।’


বয়কটের প্রচারণায় কাজ না হওয়ায় একপর্যায়ে সরাসরি গিয়ে ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী। তার কথায়, ‘আপনাদের বয়কটে তো তারা আসলে মাথা ঘামাচ্ছেন না। বয়কট করলে এই জাতির যে কিছু হয় না, সেটা আপনারা বুঝে গেছেন। বয়কট শব্দটি ব্যবহার করে যে কিছু করতে পারছেন না, সেটা যখন বুঝতে পারলেন, তখন কী করলেন? রীতিমতো সশরীরে গিয়ে ভাঙচুর শুরু করলেন। অর্থাৎ, পরীমনি যেখানে যাবেন, আপনারা সেখানেই গিয়ে অরাজকতা শুরু করবেন। এটাই আপনাদের পরিকল্পনা।’


ভিডিওর শেষাংশে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন পরীমনি। অভিনেত্রী বলেন, ‘তাহলে কালকে আপনারা এমন একটি পরিস্থিতি তৈরি করলেন কেন? কী ধরনের পরিকল্পনা আপনাদের মাথায় ঘুরছে? আপনারা কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন? কী অদ্ভুত ব্যাপার! সাংবাদিক পরিচয়ের একটা ট্যাগ লাগিয়ে, তারপর যা ইচ্ছা তাই শুরু করছেন। আপনারা রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। এটা তো আসলে সাংবাদিকতার কাজ নয়। নিজেদের কেন সাংবাদিক বলে পরিচয় দিচ্ছেন? আপনারা কি বোঝেন, সাংবাদিকতা কী? হাতে একটা ফোন নিলাম, একটা পেজ খুললাম, একটা রেজিস্ট্রেশন করলাম আর সাংবাদিক হয়ে গেলাম? আরে ভাই, আপনারা কি বোঝেন সাংবাদিকতা কী? এসব করে আপনারা আমাকে সরি বলাবেন? সরি ধুয়ে পানি খা।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news