Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ নভেম্বর ২০২৬
১২:৪৩ অপরাহ্ন

শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও

অনলাইন ডেস্ক BRAC NGO to recruit teachers

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি শিক্ষক-ব্র্যাক একাডেমি পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: শিক্ষক-ব্র্যাক একাডেমি

পদসংখ্যা: নির্ধারিত নয় 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (ইংরেজি, গণিত বা বিজ্ঞান বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে)।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট)।

অভিজ্ঞতা: শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করে তোলার সক্ষমতা।


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: স্কুলে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 


কর্মস্থল: বগুড়া, ঢাকা, ঢাকা (দক্ষিণখান)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী 


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news