Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১০ নভেম্বর ২০২৬ | ০২:২৩ অপরাহ্ন

নগরীতে সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক

নিজেস্ব প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট বক্স এবং জুট ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় নগর ভবনের সিডিসি'র কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে হাইজিন কিট ও অন্যান্য সামগ্রী তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর ১৫টি ওয়ার্ডের ৯ থেকে ১৪ বছর বয়সী ১৫০ জন কিশোরীর এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কিশোরীদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব হাইজিন কিট ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মো. আজাদ মোড়লসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট বক্স এবং জুট ব্যাগ বিতরণ করা হয়েছে।