Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১০ নভেম্বর ২০২৬ | ০৭:১৭ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে শুরু হলো রাসিকের ফগার স্প্রে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১০ নভেম্বর ২০২৬

দেশব্যাপী ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ফের ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

​রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডেই এ স্প্রে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

​রাসিকের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী মহানগরীর স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে ফগার স্প্রে করা হচ্ছে। সাধারণ ওয়ার্ডগুলোর পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

​এ বিষয়ে রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন জানান, প্রশাসক মহোদয়ের সরাসরি নির্দেশনায় নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

​তিনি আরও বলেন, "নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে ফগিং কার্যক্রমের পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান চলছে। এ ছাড়া ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।"


রাজশাহী মহানগরীতে ফের ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।