Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

টেকনাফের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Two absconding accused arrested

চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় এসআরবি-১৫, সিপিসি-২ এবং এসআরবি-৭, সিপিসি-৩ এর একটি যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় ২ ও ৪ নম্বর পলাতক আসামি গ্রেফতার হয়েছে। 

ঘটনা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ২০২৬ টেকনাফ হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মোঃ মোক্তার কামাল (৩৯) এবং মোঃ আকবর (২৩) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ সহ আরও ০৮/১০ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর থেকেই এজাহারনামীয় আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ঘটনার পরপরই এসআরবি-১৫ আসামিদের গ্রেফতারে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর আভিযানিক দল জানতে পারে টেকনাফ হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন আসামি সিএমপির চাঁদগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ৯ নভেম্বর যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে। 

প্রথম অভিযান: গত ৯ নভেম্বর বিকেলে যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এমএএস টেলিকম দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে। 

দ্বিতীয় অভিযান: প্রথম অভিযানে গ্রেফতার আসামির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল মাত্র ১০ মিনিটের মাথায় একই এলাকার পশ্চিম ফরিদাপাড়া মোকসেদ সাহেবের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। উক্ত স্থান থেকে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামী আব্দুল মোনাফকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি টেকনাফ বালুখালী গ্রামের (২নং ওয়ার্ড) এর নুরুল ইসলামের ছেলে।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণে সিএমপি’র চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news