Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১০ নভেম্বর ২০২৬ | ০৮:৪৬ অপরাহ্ন

ফতুল্লায় মাদরাসায় আগুন: চিকিৎসা শেষে ৫৩ শিক্ষার্থীকে ছাড়পত্র

অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।

এ কর্মকর্তা জানান, এ পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।

ভর্তি রোগীদের মধ্যে চারজনকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সব রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন। আমরা সব শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছি।’

এদিকে সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ সময় তিনি ভর্তি থাকা শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি