Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ নভেম্বর ২০২৬
০৫:১৬ অপরাহ্ন

রাবির ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি, আবেদন ১৫ নভেম্বর থেকে

অনলাইন ডেস্ক RU admission test starts on February 12

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য জানান, এবার বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের যোগ্যতার বিষয়ে উপাচার্য জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬ দশমিক ৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭ দশমিক ৫০।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। উপাচার্য বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। এ জন্য নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদন করার সময় দেওয়া হবে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news