Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

ছোটন সরদার Anti-drug cultural program

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী সাংস্কৃতিক সংযোগ’ শীর্ষক সচেতনতামূলক গম্ভীরা পরিবেশনা।

বুধবার (১১ নভেম্বর) রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’।

সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আপসের নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।


অনুষ্ঠান পরিচালনা করেন অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেসের (OWS) সাধারণ সম্পাদক এস এম সাফিন মুর্শেদ।

আয়োজকেরা জানান, সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নেতিবাচক প্রভাব তুলে ধরার পাশাপাশি মাদকমুক্ত জীবন, সুস্থ পরিবার, সুন্দর সমাজ ও উন্নত বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানটির আয়োজক অর্গানাইজেশন ফর ওয়েলফেয়ার সার্ভিসেস (OWS) ও সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস)। গবেষণা ও পরিকল্পনায় ছিল OWS Institute for Prevention, Recovery and Reintegration। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news