Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আরএমপি ​পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের প্রতিবাদ

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- Protest against false propaganda and conspiracy

১৬ বছরের দীর্ঘ চাকরিজীবনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পরও একটি কুচক্রী মহলের অব্যাহত মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন পুলিশ কর্মকর্তা মো. গাজিউর রহমান। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে চালানো ভুয়া প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই ধরনের ভিত্তিহীন অপপ্রচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন এই পুলিশ কর্মকর্তা।

​শিক্ষাজীবন ও বর্ণাঢ্য ক্যারিয়ার:-

​মো. গাজিউর রহমানের জন্ম রাজশাহী জেলার বাগমারা থানায়। তিনি স্থায়ীভাবে বগুড়া সদরের পিটিআই মোড় এলাকায় বসবাস করছেন। শিক্ষাজীবনের শুরু থেকেই সততা ও মেধার সাক্ষর রেখে তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কস নিয়ে এসএসসি এবং দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে ২০০০-২০০৫ সেশনে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি সম্পন্ন করেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি কখনো ঢাকায় বসবাস বা চাকরি করার সুযোগ পাননি, তাঁর জীবনের ঢাকায় প্রথম যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল মাস্টার্সে পড়ার সময়েই।

​দীর্ঘ চাকরিজীবনে একের পর এক বঞ্চনা ও ষড়যন্ত্র:-

পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে এলেও দীর্ঘ ১৬ বছরের চাকরিজীবনে বারবার নানামুখী ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন বলে জানান মো. গাজিউর রহমান। 

বানোয়াট অভিযোগ ও দীর্ঘ হয়রানি:-

তাঁর ওপর চালানো উল্লেখযোগ্য কিছু অবিচারের চিত্র তুলে ধরে তিনি বলেন,​পুলিশ হেডকোয়ার্টারে "আজিজুল হক কলেজে ছাত্রদল করেছেন"—এমন একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও লিখিত অভিযোগ দিয়ে তাঁকে একটানা ৩ বছর ধরে হয়রানি করা হয়েছে।

​রাজনৈতিক হয়রানির শিকার:- এক সময় তৎকালীন প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট অর্থ মামলার রায়ে খালাস পাওয়ার পর, ডিউটিরত অবস্থায় বগুড়া জেলা বিএনপির তৎকালীন সভাপতি ভিপি সাইফুল ইসলাম কর্তৃক তাঁকে মিষ্টিমুখ করানোর একটি ছবি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। পেশাগত দায়িত্ব পালনের এই স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করেও তাঁকে নানা প্রতিকূলতা ও সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

​পদোন্নতি বঞ্চনা:- ২০১৬ সালের ব্যাচমেটদের সাথে তাঁকে প্রাপ্য পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) পদে ভূষিত করা হয়নি, যা তাঁর পেশাগত ক্যারিয়ারে এক বড় ধরনের বঞ্চনা।

​বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটেও অব্যাহত অপচেষ্টা:-

​বর্তমান সময়ে যখন একটি গণতান্ত্রিক সরকারের অধীনে পুলিশ বাহিনীকে পেশাদার ও মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা চলছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল নতুন করে তাঁর বিরুদ্ধে পুরনো কায়দায় ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন এই কর্মকর্তা।

​ফেইক আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা এই অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশে মো. গাজিউর রহমান প্রশ্ন রেখে বলেন, "ফেইক আইডি থেকে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাদের লাভ কী? যে বা যারা এই অপপ্রচার চালাচ্ছেন, আপনারা কি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন? কখনো আমার মুখোমুখি হয়েছেন? কার বা কাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আপনারা এসব করছেন?"

​তিনি আরও বলেন, "আল্লাহকে ভয় করুন। এই মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচার চালানো অবিলম্বে বন্ধ করুন। অতীতে ষড়যন্ত্র করে যেমন কেউ আমার কোনো ক্ষতি করতে পারেনি, ইনশাআল্লাহ এবারও পারবে না।

​দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা:-

​পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের আপস করেননি এবং ভবিষ্যতেও সততার পথ থেকে একচুলও নড়বেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মো. গাজিউর রহমান। সত্যের পক্ষে থেকে তাঁর এই সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই পুলিশ কর্মকর্তা।


​


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news