রাজশাহীর পবায় সরকারি সেবাপ্রদানকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় খান ফাউন্ডেশনের ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন সহযোগী সংস্থা সমতা নারী কল্যাণ সংস্থা ও আঞ্চলিক উন্নয়ন সংস্থা যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
এ সময় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ মোল্লাহ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ফাহিমা মুন্নী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, পবা থানার এএসআই মোহা. জালাল উদ্দিন, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. মামুন উর রশিদ এবং সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি কর্মকর্তা) মো. তাজরুল ইসলাম।
খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শাহিনুল ইসলাম, বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার পরিচালক হাসিনুর রহমান, দারিদ্র্য সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ওয়াজেদ আলী খান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বন্ধন যুব ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিমন, পবা নাগরিক ফোরামের সভাপতি মাসুদ রানা, রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালক সোহাগ আলী, সামাজিক কল্যাণ সংস্থার পরিচালক সম্রাট রায়হান, আদর্শ সামাজিক কল্যাণ সংস্থার পরিচালক খায়রুজ্জামান লিটন, সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর সরকার দুলাল এবং বড়গাছী ইউনিয়ন পরিষদের সদস্য মনিরা বেগম, খান ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার (পবা-পুঠিয়া) নিমাই সরকার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সংলাপে সরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় এবং নাগরিক সেবা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।