Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ নভেম্বর ২০২৬
০৯:১৬ অপরাহ্ন

‘বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেলেন সাবিত্রী হেমব্রম

ছোটন সরদার বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন Savitri Hembrom

সংস্কৃতি সংরক্ষণ, বিকাশ ও চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন আদিবাসী তরুণী সাবিত্রী হেমব্রম। বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন ২০২৬-এ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।


সাবিত্রী হেমব্রম রাহালা রিমিল ডান্স গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাংস্কৃতিক উন্নয়ন ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক। দীর্ঘদিন ধরে তিনি আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির সংরক্ষণ, বিকাশ এবং চর্চায় কাজ করে আসছেন।


আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তাঁর উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে আদিবাসী তরুণ-তরুণীদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলা এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়।


সাবিত্রী হেমব্রমের এ অর্জন আদিবাসী তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা মনে করেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়ার পথকে এ ধরনের স্বীকৃতি আরও উৎসাহিত করবে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news