Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রয়াত নেতা দেবাশীষ প্রামাণিক দেবুর স্মরণে রাজশাহীতে আলোচনা সভা

ছোটন সরদার In memory of the late leader Debashish Pramanik Debu

প্রয়াত নেতা ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবুর স্মরণে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬  রাজশাহী নগরীর গণকপাড়ায় অনিল মারান্ডী হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, বীর মুক্তিযোদ্ধা সাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমাজকর্মী আফজাল হোসেন, বাবুল খান ও মুকুল বিশ্বাস,ছোটন সরদার,কাজল মার্ডি প্রমুখ। 

বক্তারা প্রয়াত দেবাশীষ প্রামাণিক দেবুর রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে শক্তিশালী করা এবং মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এবং তার আত্নার শান্তি কামনা প্রার্থনা করে উপস্থিত নেতাকর্মী ও সদস্যরা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news