Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

অনলাইন ডেস্ক Ruhul Quddus Talukder Dulu

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের  সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরে বাংলাদেশ মন্দির কমিটি জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বঙ্গজ্জ্বল রাজবাড়ির আনন্দ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশ জড়িয়ে আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় ধারণ করেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news