Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ নভেম্বর ২০২৬
১১:৩৮ পূর্বাহ্ন

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

অনলাইন ডেস্ক Fire in two oil tankers

হরমুজ প্রণালীর দক্ষিণাংশে সামুদ্রিক মাইনে ধাক্কা খাওয়ার পর দুটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে এ কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, জাহাজগুলো নেভিগেশন ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রেখে একটি অননুমোদিত রুট দিয়ে গোপনে জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল।

ইরানি নৌবাহিনী জানিয়েছে, মাইন বিস্ফোরণের ফলে ট্যাংকারগুলোতে তীব্র বিস্ফোরণ ঘটে ও বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

তবে ওই বিবৃতিতে জাহাজগুলোর পরিচয় বা হতাহতের শঙ্কা নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে গত শুক্রবার রেভোলিউশনারি গার্ডের নৌবাহিনী জানিয়েছিল, প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে একটি ‘অননুমোদিত রুট’ ব্যবহার করে পার হওয়ার সময় দুটি তেল ট্যাংকার মাইনে ধাক্কা খেয়ে আগুনে পুড়ে গেছে।

পাশাপাশি তাদের মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সঙ্গে কোনো সমন্বয় না করে জাহাজ পারাপারের চেষ্টা না করার জন্যও শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছিল তারা।

হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহের একটি কৌশলগত জলপথ।

এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনাগুলো ঘটছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান একটি ইস্যুও হলো এই প্রণালী দিয়ে নৌ চলাচল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল। পরে এপ্রিল মাসে দুই পক্ষ একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে গত জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও আলোচনা ভেস্তে যাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় লড়াই শুরু হয়।


সূত্র: আনাদোলু এজেন্সি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news