Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক Traffic movement normal on Dhaka-Aricha highway

ন্যূনতম বেতনসহ তিন দফা দাবিতে পোশাক শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ। 

তিনি গণমাধ্যমকে বলেন, পোশাক শ্রমিকরা ন্যূনতম বেতনসহ তিন দফা দাবিতে বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে অবরোধ করেছিল। এ সময় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এসে জড়ো হন। পরে তারা প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান করেছেন। এরপরে বেলা সাড়ে ৩টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সড়ে যান। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় কিছু সময় গাড়ির ধীরগতি ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news