Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৯ নভেম্বর ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। 

তার আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা। সফরকে কেন্দ্র করে উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে জেলাবাসীর মধ্যে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কয়েক দিন ধরেই লালমনিরহাট শহরজুড়ে চলছিল ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। কোথাও কোথাও ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কারুকাজ।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম লালমনিরহাট সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এই সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। --সংগৃহীত ছবি