Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কারখানায় চাকরি দেবে স্কয়ার গ্রুপ

অনলাইন ডেস্ক Square Pharmaceuticals Plc Jobs

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: জুনিয়র অফিসার

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: রসায়নে এমএসসি/বিএসসি ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস ব্যবহারে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ প্রদান করা হবে। 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news