Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এবার মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক Cocktail explosion

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর মোটরসাইকেলে করে এসে একজন দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বিস্ফোরিত ককটেলের আলামত পাওয়া গেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news