Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঐতিহ্য ধরে রেখে সংস্কার হবে রাজশাহী নিউ মার্কেট

আবুল কালাম আজাদ রাজশাহী :- Mahfuzur Rahman Riton

ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেটের অবকাঠামো সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনের উন্নয়ন করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে মার্কেটটির সার্বিক উন্নয়নে কাজ করতে চায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার দুপুরে নিউ মার্কেট পরিদর্শন করে এ আশ্বাস দিয়েছেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিউ মার্কেটের দুই তলাসহ পুরো মার্কেট ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিউ মার্কেটের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি অবকাঠামো সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনের উন্নয়নের আশ্বাস দেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেট নগরীর পুরোনো একটি মার্কেট। এর ঐতিহ্য ধরে রাখতে চান তাঁরা। নিউ মার্কেটের নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যের আদলে সংস্কার ও উন্নয়নকাজ করা হবে। ব্যবসায়ীরা যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে তাঁদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চান। এ জন্য ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

পরিদর্শনকালে নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মো. টিপু উপস্থিত ছিলেন।

এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন ও সাব্বির হোসেন, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য প্রকৌশলী এবং ১৩ নম্বর ওয়ার্ড সচিব সারোয়ার হোসেন শাওন উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহসভাপতি সোহেল রানা সরকার দিপু, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব এ কে সারওয়ার জাহান সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম জিতু, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা এবং সাবেক যুবনেতা মোমিন, পল্টু ও মিঠু উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news