Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ নভেম্বর ২০২৬
০৭:৪৩ অপরাহ্ন

পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক cricket

২০২৭ সালের জুনে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। এই আসর নিয়ে বড় পরিকল্পনা করছে বিসিবি। বিশেষ করে নিজেদের মাটিতে খেলা থাকায় আগেভাগে প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ দল। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন এশিয়া কাপের প্রস্তুতি সারতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে তারা।

তামিম বলছিলেন, '২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আমি একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি। দুই বোর্ড থেকেই ইতিবাচক সাড়া পেয়েছি। তবে এখনও কিছু নিশ্চিত হয়নি। তাই এখনই সিরিজটি নিশ্চিত বলে ঘোষণা করতে পারছি না।'

'আমাদের পরিকল্পনা হচ্ছে, এশিয়া কাপের ঠিক আগে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা। যেন সিরিজ শেষ করেই তিনটি দল এশিয়া কাপে অংশ নিতে পারে। আমার মনে হয়, এমন একটি সিরিজ হলে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। পাশাপাশি দর্শকদের আগ্রহও অনেক বেড়ে যাবে।'-যোগ করেন তিনি।

এদিকে ২০২৭ সালের জানুয়ারিতে ভারত সিরিজ হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে তামিম বলছিলেন, 'ভারত সফর নিয়ে এবারও আলোচনা করেছি। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। যখনই জানানোর মতো কোনো আপডেট আসবে, জানাব।'

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news