Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ নভেম্বর ২০২৬
০৪:৩৮ অপরাহ্ন

প্রতি কৃষক পাবেন ১ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): 1 kg of seeds and 20 kg of chemical fertilizer

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ প্রণোদনা কর্মসূচিতে প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। পর্যায়ক্রমে ১০ জন করে কৃষকের গ্রুপের মাধ্যমে মোট ৪ হাজার ১০০ কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথি ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাঁদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়। কিন্তু বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।

সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। পরে উপস্থিত কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news