Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরের ২ জেলা

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Earthquake

 উত্তরের দুই সীমান্ত জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দুই মিনিটের ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন অনুভূত হয়।

সকালবেলা হঠাৎ এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

তবে এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news