Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ নভেম্বর ২০২৬
০৭:৫৬ অপরাহ্ন

পদ্মা ব্যারেজ প্রকল্প: কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর’ শীর্ষক সেমিনার ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি:- Padma Barrage Project

রাজশাহীতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প: কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর (শনিবার) সকাল ৯টায় রাজশাহী কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

​রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশের খ্যাতিমান নদী বিশেষজ্ঞ ও পরিবেশবিদ এবং বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

​আয়োজকরা জানান, সেমিনারে পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, বারনই-হোজা-বড়াল নদী দখল ও দূষণমুক্ত করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হবে। এছাড়া পদ্মা নদীর টি-গ্রোয়েন ও বাঁধের ভাঙন রোধে করণীয় বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news